১০ জনের নিউক্যাসেলের কাছে হারল ইউনাইটেড

0
১০ জনের নিউক্যাসেলের কাছে হারল ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে লিগে প্রথম হারের তিক্ত স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের কাছে নিউক্যাসেলের কাঠে হেরে গেছে ফর্মের তুঙ্গে থাকা রেড ডেভিলরা।

প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের র‍্যামসি। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিউক্যাসেলকে এগিয়ে দেন অ্যান্টনি গর্ডন। তবে সেই যোগ করা সময়েই সমতায় ফেরে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক থেকে হেডে গোল করেন ক্যাসেমিরো।

দ্বিতীয় হাফে দুই দলই বেশকিছু আক্রমণ করে। তবে গোলের দেখা পায়নি। ৯০তম মিনিটে ইউনাইটেডের মন ভেঙে দেন বলদি হিসেবে নামা ওসুলা। তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক নিউক্যাসেল।

লিগে ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসেল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here