হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে চা আড্ডায় কিং চার্লস ও রানি ক্যামিলা

0
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে চা আড্ডায় কিং চার্লস ও রানি ক্যামিলা

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ব্রিটেনের রাজা কিং চার্লস ও রানি ক্যামিলা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প–এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রাজদম্পতি হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প দম্পতি তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

সাক্ষাতের সময় একটি দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে। রাজা ও রানি প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সঙ্গে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরের মুহূর্ত আঁকা চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলার এলাকায় ওই ঘটনায় ট্রাম্পের কানে গুলি লেগেছিল। যদিও তিনি প্রাণে বেঁচে যান। চিত্রটির সামনে দাঁড়িয়ে আলাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারকে লক্ষ্য করে একটি হামলার চেষ্টা হয়। ওই ঘটনায় একজনকে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে নিরাপত্তা উদ্বেগ নতুন করে সামনে এনেছে।

স্বাগত অনুষ্ঠানের পর রাজা ও রানি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে বসে বিকালের চা পান করেন। সেখানে পরিবেশন করা হয় ফিঙ্গার স্যান্ডউইচ, কেক, মধু ও চা। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে এই অনানুষ্ঠানিক মুহূর্ত দেখা যায়।

ওয়াশিংটনে অবস্থানরত রাজকীয় প্রতিবেদকেরা বলছেন, এটি কিং চার্লসের শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরগুলোর একটি এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য সম্পর্কের ক্ষেত্রে বড় কূটনৈতিক তাৎপর্য বহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here