হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে ৫ পরিবর্তন

0
হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে ৫ পরিবর্তন

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে ডাচদের হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করবে টাইগাররা।

শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান, দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।

তাদের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতে লাল-সবুজরা দাপুটে জয় তুলে নিয়েছে। এবার লক্ষ্য নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করা, পাশাপাশি এশিয়া কাপের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নেওয়া।

বাংলাদেশ একাদশ 

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here