হেমায়েতপুরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান 

0

আখতার রাফি : শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের সকল পূজামন্ডব পরিদর্শন করে সার্বক্ষনিক হিন্দুদের পাশে থাকার জন্য বিএনপির সকল ইউনিটের লোকজনকে নির্দেশ প্রদান করেন এবং সকল পূজামন্ডব এ তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন 

এই সময় হাজী জামাল উদ্দিন সরকার সকল হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্য করে বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক সাবেক মন্ত্রী, আমানউল্লাহ আমান এর সুযোগ্য উত্তরসূরী ঢাকা-২ আসনের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির জন্য আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোট প্রার্থনা করেন এবং তারেক রহমানের সেই অমর বাণী ‘ধর্ম যার যার,  নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ এই কথাটি হিন্দু ভাই বোনদের সামনে তুলে ধরেন। সময় আরো তেঁতুলঝরা ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহ ভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here