হৃতিক থেকে প্রভাস, কে হচ্ছেন পরবর্তী ডন?

0
হৃতিক থেকে প্রভাস, কে হচ্ছেন পরবর্তী ডন?

‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শুরু হয়েছিল। সেই সময় থেকেই লাইমলাইটে ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং।

আদিত্য ধর পরিচালিত এই সিনেমার বিপুল সাফল্যের মাঝেই ফারহান আখতারের আলোচিত প্রকল্পটি থেকে সরে দাঁড়ান তিনি। বিনোদনবিষয়ক গণমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৃজনশীল মতবিরোধ এবং নির্মাণে বিলম্বের কারণে ‘ধুরান্ধর’ তারকা প্রকল্পটি বাতিল করে দেন।

এছাড়াও এক্সেল এন্টারটেইনমেন্ট ৪০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। তবে এখন মনে হচ্ছে সবকিছু মিটমাট হয়ে গেছে। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে, ধুরন্ধর অভিনেতা বিবাদটি নিষ্পত্তির জন্য তার সাইনিং অ্যামাউন্ট, যা ১০ কোটি টাকা বলে জানা গেছে, তা ফেরত দিতে রাজি হয়েছেন।

চলতি বছরে ‘ডন ৩’-এর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন ডনের খোঁজ এখনও চলছে এবং এই চরিত্রের জন্য অনেক প্রথম সারির তারকাদের বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে নতুন নায়কদের মধ্যে হৃতিক রোশনের নাম শোনা যাচ্ছে। যদিও তিনি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এছাড়া জন আব্রাহাম এর নাম শোনা যাচ্ছে। অ্যাকশন ছবিতে তার শক্তিশালী রেকর্ড থাকায়, তাকে কাস্ট করা হলে ‘ডন’-এর চরিত্রটি আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শাহিদ কাপুর, ভিকি কৌশল, প্রভাস এবং রানা দাগ্গুবাতি নাম শোনা যাচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here