হাসপাতালে নেওয়ার পথে সাগরের মাঝে স্পিডবোটে প্রসূতির মৃত সন্তান প্রসব

0
হাসপাতালে নেওয়ার পথে সাগরের মাঝে স্পিডবোটে প্রসূতির মৃত সন্তান প্রসব

কক্সবাজারের কুতুবদিয়ায় চিকিৎসাধীন এক অন্তঃসত্ত্বা নারীকে সদর হাসপাতালে নেওয়ার পথে সাগরের মাঝখানে স্পিডবোটে মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, জরুরি সময়ে হাসপাতালের সি-অ্যাম্বুলেন্সের সেবা না পাওয়ায় প্রসূতি মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাতায়াত করতে হচ্ছে।

সূত্র জানায়, বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার শাহেলের স্ত্রী শওকত আরা (২০) বুধবার দুপুর ১টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রায় ৪-৫ ঘণ্টা চিকিৎসার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরে নির্দেশনা দেওয়া হয়। পরে স্পিডবোটে করে সদর হাসপাতালে নেওয়ার পথে সাগরের মাঝখানে তিনি মৃত সন্তান প্রসব করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, হাসপাতালে সি-অ্যাম্বুলেন্স থাকলেও জরুরি সময়ে রোগীরা এর সেবা পান না। ফলে প্রসূতি মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাতায়াত করতে হয়।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রেজাউল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দায়িত্বে থাকা চিকিৎসক ও কর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে। কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here