‘হারিয়ে যাওয়া কাউ ঢেউয়া চালতা ফিরিয়ে আনতে হবে’

0
‘হারিয়ে যাওয়া কাউ ঢেউয়া চালতা ফিরিয়ে আনতে হবে’

বিলুপ্ত প্রজাতির বিভিন্ন ফলের সঙ্গে ভবিষ্যত প্রজন্মকে পরিচিত করতে এবং ফল খাওয়ায় আগ্রহী করাতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৮জুন) উপজেলা পরিষদের ক্যাম্পাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আদর্শ সদর উপজেলা যৌথভাবে মেলার আয়োজন করে।

এছাড়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও ফলের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.রেজা হাসান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

এ সমসয় বক্তারা বলেন, মেলায় বিলুপ্ত প্রজাতির দেশীয় ফল স্থান পেয়েছে। বিদেশি যেসব ফল দেশে উৎপাদন হয়, সেগুলোও মেলায় প্রদর্শন করা হয়েছে। বিদেশি ফল দেশে উৎপাদন হওয়ায় আমদানি কমেছে। দেশে আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, আনারস, ড্রাগন ফলসহ বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলের চাহিদা বাড়ছে। প্রায় হারিয়ে যাওয়া অপ্রচলিত ফল কাউ, ঢেউয়া ,চালতা ও করমচাকে ফিরিয়ে আনতে হবে।

তারা আরও বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলের অপচয় রোধ ও বছরব্যাপী সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া প্রতিটি পরিবারকে ফলের গাছ রোপণ এবং নিয়মিত দেশীয় ফল খেতে উদ্বুদ্ধ করতে হবে।

মেলায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার মো. নিজাম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান প্রমুখ।

সদর উপজেলার সামনে মেলার আয়োজিত মেলায় উৎসবের আমেজে হাজির হয়েছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বারি,বিনা ও কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়ে বসেছে। মেলায় বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা করা হয়েছে। এছাড়া ফল নিরপাদ রাখার প্রযুক্তিও উপস্থাপন করা হয়েছে। 

কৃষি উদ্যোক্তা জানে আলম ও শামছুল ইসলাম বলেন, অপ্রচলিত ফল হারিয়ে যাচ্ছে। বিশেষ করে কাউ ঢেউয়া চালতা প্রায় হারিয়ে গেছে। মেলায় এসে এগুলো আবার দেখলাম। নিজেদের শৈশবে ফিরে গেলাম। সবার এইসব ফলের চারা সংগ্রহ করে লাগানো উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here