হরমুজ অবরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে তেল কিনছে ভারত

0
হরমুজ অবরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে তেল কিনছে ভারত

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি জ্বালানি তেল ক্রয়ের উদ্যোগ নিয়েছে ভারত। 

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন বিজনেস অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ‌‘কেপলার’-এর প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া।

সুমিত রিতোলিয়া বলেন, ভারতের কাছে তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। ‘তবে তা মধ্যপ্রাচ্যের সরবরাহকে পুরোপুরি প্রতিস্থাপন করার মতো যথেষ্ট নয়’। তবে তা মধ্যপ্রাচ্যের বিশাল সরবরাহের বিকল্প হওয়ার জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়। এছাড়া এই সংকটের মধ্যে ভারত রাশিয়া থেকেও তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে বলে জানান এই বিশ্লেষক।

জ্বালানি ও প্রতিরক্ষা খাতে চুক্তি চূড়ান্ত করতে বর্তমানে ভারত সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এর জেরে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। এ ছাড়া অ্যালুমিনিয়াম ও সারসহ বিভিন্ন পণ্যও এই রুটে পরিবাহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here