সৌদিতে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ড্রোন হামলা

0
সৌদিতে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ড্রোন হামলা

সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলা হয়েছে। সোমবার এই হামলার ঘটনা ঘটে। এটি ইরানি ড্রোন ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

তবে ওই সূত্র বলেছে, সিআইএ’র স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল- এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। 

সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যেই সৌদি আরবে সিআইএ’র স্টেশনে হামলার ঘটনা ঘটল।

সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে। কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here