সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

0
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল ও আশপাশের মার্কেটের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। 

এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) আসিফ আল জিন্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আসিফ আল জিন্নাত জানান, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আশা করি, প্রত্যেকে তাদের নিজ নিজ বাড়ির আঙিনা ও চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here