সৃজিত মুখার্জির সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস

0
সৃজিত মুখার্জির সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার জানালেন নতুন ইচ্ছার কথা— কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সিনেমা করার আগ্রহ তার। 

সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু। সেখানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি এমনটিই জানান। অপু বিশ্বাস বলেন, প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার ক্যারিয়ারে এফ আই মানিককে পেয়েছি, আমজাদ আঙ্কেলকে পেয়েছি, চাষী আঙ্কেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।

সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিতদার (সৃজিত মুখার্জি) একটা ব্যাপার আছে। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব পাঠানো হয়, তাহলে হয়তো তা গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here