সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো

0
সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৯ ও ২১১০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৩৬ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ১৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here