সুন্দরবনে ডাকাতির চেষ্টাকালে আটক ২

0
সুন্দরবনে ডাকাতির চেষ্টাকালে আটক ২

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোর ৪টায় একদল দুষ্কৃতকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন রিসোর্টে আসা পর্যটকদের ওপর হামলা ও লুটপাটে জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। 

এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকেল ৫টায় কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় ২ জন দুষ্কৃতকারী রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) কে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here