সুখবর পেলেন লামিন ইয়ামাল

0
সুখবর পেলেন লামিন ইয়ামাল

দুঃসময়ের মাঝেও একটি সুখবরের পেলেন লামিন ইয়ামাল। মাস জুড়ে চমৎকার খেলার পর এপ্রিলের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। একইসঙ্গে গড়লেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ড।

স্প্যানিশ লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার হয়েছেন ইয়ামাল। শুক্রবার রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। চূড়ান্ত ভোটে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওভেইদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল।

চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মাসের সেরা হলেন ১৮ বছর বয়সী এই তারকা। এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরেও এই স্বীকৃতি পান তিনি। ২০১৩ সালে মাসসেরা ফুটবলারের পুরস্কার চালুর পর থেকে এই প্রথম এক মৌসুমে তিনবার এই স্বীকৃতি পেলেন কোনো ফুটবলার। 

সেল্টা ভিগোর বিপক্ষে গত সপ্তাহে গোল করার পরপর পায়ের পেশিতে টান অনুভব করেন ইয়ামাল। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। যে কারণে চলতি মৌসুমে আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ তারকা।

চোটে ছিটকে যাওয়ার আগে এপ্রিল মাসে লা লিগায় বার্সেলোনার তিন জয়ের প্রতিটিতে অবদান রাখেন ইয়ামাল। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও মাঠের খেলায় তিনি ছিলেন স্বপ্রতিভ। 

পরে এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট এবং সেল্টার ভিগোর বিপক্ষে তিনি করেন ম্যাচের একমাত্র গোলটি। সব মিলিয়ে এবারের লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লিগে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here