সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

0
সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আরবী মিয়া (৩৩) ও কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার খিলপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফারুক হোসেন (১৯)। 

সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, র‌্যাবের চৌকস একটি দল গোপন সংবাদ ভিত্তিতে মহাসড়কের চরহামকুড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here