সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা এলাকার ফারুক হোসেন (৩২) ও মোহাম্মদ রনি হোসেন (২৩)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাওয়ার পথে চালা বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয় এবং একজন আহত হন। বাসটিকে চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here