দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় কারাগারে থাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব সাইদুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত হলেও, বিষয়টি গোপনীয় ছিল।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুদকের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকায় আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হলো। এ মামলার বিচারকাজ শেষ না পর্যন্ত তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতাদি প্রাপ্য হবেন। গত ৪ মে গ্রেফতারের দিন থেকে এই আদেশ কার্যকর হবে।
এর আগে ৩ মে রাতে পাবনার নিজ বাসা থেকে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আবুল কালাম আজাদ দীর্ঘ ১৪ বছর শাহজাদপুর উপজেলায় পিআইও হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২১ সে) বিকেলে জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, বিষয়টি আমরা আগেই মৌখিকভাবে জেনেছিলাম। অফিশিয়াল চিঠির পর বিষয়ট নিশ্চিত হয়েছি।

