সিনেমায় নেমেই পড়লেন ধোনি

0

সিনেমায় নেমেই পড়লেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। এখন খেলেন শুধু আইপিএলে। গায়ে চড়ান চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি।

বাইশ গজ থেকে অবসরের পরে প্রচারের আলো থেকে একরকম দূরেই ছিলেন রাঁচির এই সুপারস্টার। তবে এবার জানা গেছে, জীবনের দ্বিতীয় অধ্যায়ের জন্য রুপালি পর্দাকেই বেছে নিলেন মাহি। তবে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থেকেই সেই কাজ করতে চান ধোনি। ছবি প্রযোজনার কাজে আগ্রহী তিনি, জানিয়েছিলেন আগেই। 

স্ত্রী সাক্ষী সিংহ ধোনির সঙ্গে যৌথ ভাবে প্রযোজনা সংস্থা খুলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবির প্রথম ঝলকেও রয়েছে সাক্ষীর নাম। ‘এলজিএম’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তামিল অভিনেতা ও ‘বিগ বস তামিল’ খ্যাত হরিশ কল্যাণ। অন্য দুই চরিত্রে রয়েছেন নাদিয়া ও ‘লভ টুডে’ খ্যাত ইভানা। 

কমেডি ঘরানার এই ছবির পরিচালনায় নবাগত তামিল পরিচালক রমেশ থামিলমণি। প্রথম প্রযোজনার জন্য পারিবারিক ও হালকা মেজাজের ছবিই বেছে নিয়েছেন ধোনি। 

ধোনি লিখেছেন, ‘এই ছবি আপনাদের সবার মুখে হাসি ফোটাবে।’ ছবির জন্য গোটা টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here