সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

0
সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

‎রবিবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমারাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

‎আব্দুল্লাহ হিল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার বৈশকালা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবদুল কাশেম এবং মাতার নাম সাবিনা আক্তার।

‎রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর অপারেশন অফিসার মোঃ রওনক এরফান খান।

‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করতো এবং সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করতো।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here