সিডনিতে কমিউনিটি সাংবাদিকতায় সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ

0
সিডনিতে কমিউনিটি সাংবাদিকতায় সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ

সিডনিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় অসামান্য ভূমিকা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নাইম আবদুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার সন্ধ্যায় সিডনির রিচার্ড বোনিঞ্জ কনসার্ট হলে প্রভাত ফেরী’র কর্ণধার সুলেমান দেওয়ান আশরাফী জমকালো আয়োজনে নাইম আবদুল্লাহকে এই সম্মাননা প্রদান করেন। এই সময় মঞ্চে প্রভাত ফেরী’র সম্পাদকমণ্ডলীর সভাপতি শ্রাবন্তী কাজী ও ‘সিডনি বিগ বি’র কর্ণধার বাসব রায় উপস্থিত ছিলেন।

দুই বাংলার যৌথ উদ্যোগে ‘প্রভাত ফেরী’ ও ‘সিডনি বিগ বি’-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শকরা। 

নাইম আবদুল্লাহ একজন কমিউনিটি ভলান্টিয়ার ও মিডিয়া কর্মী, যিনি নিউ সাউথ ওয়েলসের বাংলাদেশি-অস্ট্রেলিয়ানসহ বহুসাংস্কৃতিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন বাংলা ও মাল্টিকালচারাল সংবাদকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নির্ভুলতা, সততা ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রেখে কমিউনিটির গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছেন।

পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এছাড়াও, নাইম আবদুল্লাহ বিভিন্ন সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কমিউনিটি কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয়ভাবে যুক্ত থেকে নেপথ্যে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় অনেক কমিউনিটি ইভেন্ট ও উদ্যোগ ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং এতে কমিউনিটির অংশগ্রহণও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here