সিংড়ায় আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
সিংড়ায় আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক ওরফে চুনুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। চেয়ারম্যান চুনু উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কলম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত লাল প্রামাণিকের ছেলে।

গ্রেফতারকৃত অপরজন হলেন চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মানিক। গ্রেফতারকৃত মানিক আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ক্যামেরাপারসন ছিলেন। তিনি চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here