নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক আক্রমণে ম্যাচের ৬৭ মিনিটে মিসরকে এগিয়ে দিলেন মোহাম্মদ সালাহ। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর সহায়তায় বাঁ পায়ের শক্তিশালী ও বাঁকানো শটে গোলটি করেছেন লিভারপুল কিংবদন্তি। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সমতা ফিরে মিসর। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানি দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন বক্সে। তাতে লাফিয়ে উঠে শক্তিশালী হেড করেন মোস্তাফা জিকো। বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ায়।
এর আগে ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে মিসরের বিপক্ষে লিড নেয় নিউজিল্যান্ড। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই ম্যাচটি রূপ নিয়েছে প্রথম জয়ের এক অগ্নিপরীক্ষায়।
নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর। আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই শীর্ষে উঠবে।

