সারা দেশে বিশেষ অভিযানে আরও ১৬৬৫ জন গ্রেফতার

0
সারা দেশে বিশেষ অভিযানে আরও ১৬৬৫ জন গ্রেফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৪৭ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৬৫ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার ‍পিস্তল, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩৮ রাউন্ড গুলি। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here