সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

0
সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে প্রাণ হারানো শ্রমিকদের স্মরণে নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বালন করেছে হতাহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে নির্মিত শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে নিহত এবং নিখোঁজদের স্মরণ করেন আহত শ্রমিক, নিহত ও নিখোঁজের স্বজন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘প্রতিবছর এই দিনে আমরা নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করি। প্রতিবছরই আমরা একই দাবি তুলে ধরি। আমাদের দীর্ঘদিনের দাবির কোনোটাই বাস্তবায়ন করা হয়নি। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, নেতা আবু কালাম, আলী আকবর, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ, সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির, সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক রতন হোসেন মোতালেব, বাংলাদেশ ন্যাশনল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেল প্রামাণিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here