
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাকে চালক নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আহতদের সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, এখন পর্যন্ত একজন নিহতের খবর পেয়েছি। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

