সাভারে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

0

রাউফুর রহমান পরাগ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডের জাতীয় মাশরুম সেন্টার এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও যুবদল নেতা ইউনুছ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here