কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগী, পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল

