সাপ আতঙ্কে সতর্ক সুইজারল্যান্ড, প্রস্তুতি ম্যাচের আগে বাড়তি নিরাপত্তা

0
সাপ আতঙ্কে সতর্ক সুইজারল্যান্ড, প্রস্তুতি ম্যাচের আগে বাড়তি নিরাপত্তা

বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক চ্যালেঞ্জের মুখে পড়েছে সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে দলটির অনুশীলন শিবিরের পাশেই সাপের উপদ্রব রয়েছে এমন তথ্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে সুইজারল্যান্ড দল সান ডিয়েগোতে অবস্থান করছে। সাধারণত বিশ্বকাপের প্রস্তুতিতে আবহাওয়া, ভ্রমণ ও প্রতিপক্ষের কৌশল নিয়ে আলোচনা বেশি থাকে। তবে এবার তাদের প্রস্তুতিতে যোগ হয়েছে সাপের উপদ্রবের বিষয়টিও।

দলের অনুশীলন কেন্দ্রের মানচিত্রে একটি নির্দিষ্ট এলাকা সাপের উপদ্রব ও ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুশীলন মাঠ, গোলরক্ষকদের আলাদা অনুশীলন এলাকা, ব্যায়ামাগার ও পোশাক পরিবর্তন কক্ষে সতর্কতামূলক চিহ্নও রাখা হয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়দের নির্দিষ্ট এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বা কর্মকর্তা সাপ দেখেছেন কিংবা সাপের আক্রমণের শিকার হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে এটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। কারণ সান ডিয়েগো অঞ্চল বিষধর ঝনঝনে লেজওয়ালা সাপের জন্য পরিচিত। সেখানে এ ধরনের কয়েকটি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। 

সুজারল্যান্ডের দলীয় কর্মকর্তারা চান না, অনুশীলনের সময় বল কুড়াতে গিয়ে বা অন্য কোনো কারণে খেলোয়াড়রা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করুক। তাই শুরু থেকেই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কাতারের বিপক্ষে ম্যাচের আগে শান্ত পরিবেশে প্রস্তুতির জন্যই সান ডিয়েগোকে বেছে নিয়েছিল সুইজারল্যান্ড। তবে সাপের উপদ্রব এই সতর্কতা তাদের প্রস্তুতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তবুও দলটির মূল লক্ষ্য বিশ্বকাপের মঞ্চে ভালো ফল করা এবং সফলভাবে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here