সাক্ষাৎকারের ব্যাখ্যা দিলেন জিপিএইচ ইস্পাতের আলমাস শিমুল

0
সাক্ষাৎকারের ব্যাখ্যা দিলেন জিপিএইচ ইস্পাতের আলমাস শিমুল

বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় প্রকাশিত সাক্ষাৎকারের একাংশের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আলমাস শিমুল।

এক লিখিত ব্যাখ্যায় তিনি জানান, ওই সাক্ষাৎকারে মূলত গত কয়েক বছরে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক অবমূল্যায়নের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইউপাস বা ডেফার্ড এলসির মাধ্যমে বাকিতে আমদানির পর বিল পরিশোধের সময় ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা কীভাবে পুঁজি হারাচ্ছেন, সেই বাস্তব চিত্রটিই তিনি বোঝাতে চেয়েছেন।

একইসঙ্গে বর্তমান বৈদেশিক মুদ্রা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে ডলারের কোনো তীব্র সংকট নেই এবং বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here