সাংবাদিক হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

0
সাংবাদিক হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

স্মরণসভায় বক্তারা বলেন, হুমায়ুন কবীর বালু হত্যার সঠিক বিচার হয়নি। এই মামলার পুনরায় তদন্ত এবং প্রকৃত আসামি ও এর মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। এছাড়া এই হত্যা মামলার আসামিদের সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বক্তৃতা আরও বলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও কাজী শামীম আহমেদ, সাংবাদিক নেতা মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, বেল্লাল হোসেন সজল, আবু তৈয়ব, মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, আতিয়ার পারভেজ,  রকিব উদ্দিন পান্নু, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর ইসলামপুর রোডে অবস্থিত নিজ কার্যালয় জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here