সস্ত্রীক সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

0
সস্ত্রীক সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী সেকেন্ড লেডি উশা ভ্যান্স। স্ট্রেট ডিপাটমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার(২১ জুন) সকাল ৬ টায় ভ্যান্সকে বহনকারী বিমানটি লুসার্নের বাইরে এমেন বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

এর আগে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সুইজারল্যান্ডে পৌঁছান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এছাড়াও বৈঠকে কাতারের মধ্যস্থতাকারীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

যদিও ভ্যান্স বলেছেন, তিনি মাত্র এক বা দুই দিনের জন্য সুইজারল্যান্ডে থাকার পরিকল্পনা করছেন এবং বিস্তারিত আলোচনার বেশিরভাগ অংশের নেতৃত্ব উইটকফ ও কুশনারের ওপর ছেড়ে দিয়েছেন। এর আগে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ভ্যান্স বলেন, শীর্ষ পর্যায়ে আমাদের রাজনৈতিক নেতৃত্বের একটি প্রধান স্তর থাকবে এবং তারপর স্বাভাবিকভাবেই কারিগরি দলটি মাঠে থাকবে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় তার প্রধান অগ্রাধিকার হলো আলোচনার কাঠামো তৈরি করা, পারমাণবিক বিষয়গুলিতে ‘অগ্রগতি অর্জন করা’ এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা।

ভ্যান্স বলেন, একটি অগ্রাধিকার হলো লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি করা, যা আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ভ্যান্স বলেন, এই পরিস্থিতিতে আমাদেরকে ক্রমাগত পরিস্থিতি সামাল দিতে হবে। তিনি বলেন, এই দুটি বড় বিষয়ের ওপরই আমরা মনোযোগ দেব। আমি নিশ্চিত, ইরানীদেরও কিছু বিষয় থাকবে যা তারা আলোচনা করতে চাইবে।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here