সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচ থেকে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে সলঙ্গা থানার ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুস সালাম বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়ার আবুল হোসেনের ছেলে।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

