সম্প্রচার বিভ্রাট, ঠিকমতো বিশ্বকাপ দেখতে পারলো না ভারতীয়রা!

0
সম্প্রচার বিভ্রাট, ঠিকমতো বিশ্বকাপ দেখতে পারলো না ভারতীয়রা!

দীর্ঘ টানাপোড়েন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভারতে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছিল জি গোষ্ঠী। কিন্তু ফুটবল মহোৎসবের প্রথম দিনেই চরম অব্যবস্থার মুখে পড়তে হলো এ দেশের ফুটবলপ্রেমীদের। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ সম্প্রচারের জঘন্য মান নিয়ে ভারতজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। কোটি কোটি টাকা খরচ করে স্বত্ব কেনা সংস্থার এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ দর্শকেরা সামাজিক মাধ্যমে নিজেদের উগরে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, বিশ্বমঞ্চের এত বড় একটি টুর্নামেন্ট সম্প্রচারের ন্যূনতম পরিকাঠামো কি আদৌ ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?

বিজ্ঞাপন ও প্রচারের চকমকিতে খেলা দেখার জন্য দর্শকদের পকেট থেকে অন্তত ৭৯৯ টাকা খসিয়ে নিয়েছে সংস্থাটি। কিন্তু বৃহস্পতিবার মাঝরাতে যখন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হলো, তখন থেকেই শুরু হয় বিপত্তি। শুক্রবার কাজের দিন হওয়া সত্ত্বেও যে ফুটবলপাগল বাঙালি রাত জেগে টিভির সামনে বসেছিলেন, তাঁদের কপালে জুটল চরম হতাশা। খেলা চলাকালীন বারবার থমকে গিয়েছে লাইভস্ট্রিমিং। স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়া, লাগাতার বাফারিং আর অত্যন্ত নিম্নমানের ভিডিও কোয়ালিটির কারণে ম্যাচের আনন্দই মাটি হয়ে যায়। শুধু তাই নয়, প্রতিযোগিতা শুরুর ঠিক আগের দিন গোপনে গ্রাহকদের ঠকানোর অভিযোগও উঠেছে। প্রথমে ৭৯৯ টাকার প্যাকেজে তিনটি ডিভাইসে খেলা দেখার সুযোগ দেওয়ার কথা থাকলেও, খেলা শুরুর আগের দিন হঠাৎ করেই তা কমিয়ে মাত্র একটি ডিভাইস করে দেওয়া হয়। কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রতারিত বোধ করছেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here