সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

0
সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার লেম্বুরচর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১২ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই আদেশ প্রদান করেন। 

এর আগে সকাল থেকে ওই ব্যক্তি এস্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here