সবাই মিলে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করব: এমপি দিপু ভূইয়া

0
সবাই মিলে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করব: এমপি দিপু ভূইয়া

শিক্ষার্থীদের উদ্দেশে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যা যা প্রয়োজন রয়েছে, সেগুলো বাস্তবায়নে চেষ্টা করব। তোমরা স্বপ্ন দেখা কখনো বন্ধ করবে না। আমরা সবাই মিলে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব।’

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন কলেজ প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীরই ছোট ছোট গল্প রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, তোমাদের অভিভাবকেরা তোমাদের অনেক আশা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছেন।

সংসদ সদস্য আরও বলেন, ‘তোমাদের চোখে মুখে আমরা সেই আশার আলো দেখি। তোমাদের সেসব আশা আমরা পূরণ করব। তোমাদের সুন্দর দেশ গঠনের সেই স্বপ্ন দেখতে হবে।’

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here