সবজি-মাছের রেসিপি

0

শীতে সবজি আর মাছ, দুটিরই স্বাদ অন্যরকম। দুয়ে মিলে রান্না করতে পারেন। রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী-সোনিয়া রহমান

সিম রুই

উপকরণ : ৬ পিস রুই মাছ, ৬ টা সিম হাফ টুকরো করে কাটা, ১ টেবিল চামচ জিরে গুঁড়া, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ৪টি কাঁচামরিচ বাটা, আধ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ কাশ্মীরি মরিচগুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল, ১টা টমেটো পিউরি, সামান্য আস্ত জিরে, আধ কাপ ধনেপাতা কুচি।

প্রণালি : মাছগুলো ধুয়ে লবণ-হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। এই তেলেই সিমগুলো ভেজে তুলে রাখুন। এবার তেলে আস্ত জিরে ফোড়ন ও টমেটো পিউড়ি দিয়ে নাড়াচাড়া করে বাকি সব মসলা দিয়ে ভালো করে কষান। কষানো মসলায় সিম দিয়ে আবার একটু কষিয়ে পানি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢেকে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here