সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

0
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

দেশের সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা গেলে রোগীর মৃত্যুহার কমবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। 

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৮০-৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানী কেন্দ্রীক। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে? তাই সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সিসিইউয়ের পরিসর বাড়ানো সম্ভব।

তিনি বলেন, বিগত সময়ের অবহেলায় দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা। সিসিইউ না থাকায় বহু প্রান্তিক মানুষ প্রাণ হারাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে গুরুতর অবস্থায় রোগী মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালে এ মাস থেকে আনসার নিয়োগ শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে স্বাস্থ্যখাত। সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

কনফারেন্সে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here