সঠিক সময়ে রাতের খাবার খাওয়া কেন জরুরি?

0
সঠিক সময়ে রাতের খাবার খাওয়া কেন জরুরি?

শরীর সুস্থ রাখতে শুধু কী খাচ্ছেন, সেটাই নয়; কখন খাচ্ছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং হঠাৎ করে ভারী খাবার গ্রহণ করলে শরীরে অতিরিক্ত মেদ জমার ঝুঁকি বাড়ে। বিশেষ করে রাতের খাবারের সময় অনিয়ম হলে হজম, ঘুম ও ওজন সবকিছুর ওপরই প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে রাতের খাবার খেলে খাবার সহজে হজম হয় এবং বদহজম, গ্যাস ও এসিডিটির সমস্যা অনেকটাই কমে। পাশাপাশি হজম প্রক্রিয়া ঠিক থাকায় ঘুমের মানও উন্নত হয়। নিয়মিত সময়মতো ডিনার করলে শরীরের মেটাবলিজম রেট স্বাভাবিক থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ে রাতের খাবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

রাতের খাবার কীভাবে খাওয়া উচিত, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। তাদের মতে, ডিনার হওয়া উচিত হালকা ও সহজপাচ্য। অতিরিক্ত তেল-মসলাযুক্ত, ভাজাভুজি কিংবা ভারী খাবার এড়িয়ে চলাই ভালো। রাতের খাবার শেষ করার পর অন্তত এক ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর হালকা হাঁটা উপকারী, যা হজমে সহায়তা করে এবং শরীরকে সক্রিয় রাখে।

বিশেষজ্ঞদের পরামর্শ, রাতের খাবার অযথা দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে ফেলা উচিত। এতে হজমশক্তি ভালো থাকবে, ঘুম হবে শান্ত এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here