সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার

0
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)।

সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো নারী আসন পাবে। এক্ষেত্রে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলো একাধিক প্রার্থী না দিলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

ইতোমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। জামায়াত জোটও ১৩ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

অন্য কোনো জটিলতা তৈরি না হলে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here