শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

0
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন এক গৃহবধূ। ঘটনাটি উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে। গৃহবধূর সংসারে দুই সন্তান রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবন বিশ্বাসের সঙ্গে গৃহবধূ জান্নাতুল মাওয়ার অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করে। 

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসার পর জান্নাতুল মাওয়া সোমবার দিবাগত রাতে প্লাবন বিশ্বাসের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি দাবি করেন, প্রায় ৯ মাস ধরে প্লাবনের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি গর্ভবতী, এই সন্তান প্লাবনের। এ ঘটনার জেরে তার স্বামী শাহিদুল ইসলাম তালাক দিয়েছে। ফলে এখন তিনি প্লাবনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি চান।
‎ 
অনশনে বসা গ্রহবধু জান্নাতুল মাওয়া বলেন, প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি চাই প্লাবন আমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিক। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here