শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে

0
শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা। তবে ইনজুরির কারণে ম্যাচ শুরুর আগে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান।

শুক্রবার সকালে টস করার জন্য বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ছুটে গেলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক তখনই বদলে গেল টিম লিস্ট।

কি হলো বোঝা যাচ্ছিল না ঠিক। তবে পরিষ্কার হলো কিছুক্ষণ পর। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান।

টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, চোটের কারণে মুস্তাফিজ এই ম্যাচ খেলতে পারছেন না। তাই তাসকিন আহমেদ ও নাহিদ রানার সাথে পেস আক্রমণে ভূমিকা রাখবেন শরিফুল ইসলাম। 

নাফিস বলেন, ‘মুস্তাফিজের ডান হাঁটুতে ওয়ার্ম আপের সময় একটু অস্বস্তি অনুভূত হয়েছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে সে আজ খেলছে না। শরিফুল তার জায়গায় খেলছে।’ 

বাংলাদেশ একাদশ : 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here