শেরপুরে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ

0
শেরপুরে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবির মায়াকাশি সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৬ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবির) সদস্যরা অভিযান চালিয়ে ২,৫৭২ পিস মোবাইলের ডিসপ্লে এবং একটি মোটরসাইকেল জব্দ করেন। 

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি একত্রিশ লাখ ষাট হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here