শুক্রবার মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল

0
শুক্রবার মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকিতে আকাশপথ বন্ধ থাকায় আজও ঢাকা থেকে অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের আকাশপথে।

আজকের বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

গত কয়েক দিনের ধারা অনুযায়ী, গতকাল ১২ মার্চ ২৮টি এবং আজ শুক্রবার ২৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here