শিমরাইল মোড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

0
শিমরাইল মোড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটপাত, সিএনজি স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড ও গণপরিবহনে চাঁদাবাজি প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি জিএম সুমন মুন্সি-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি শিমরাইল মোড়ের এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে খানকা মসজিদ এলাকা, দুটি ওভারব্রিজ, মহাসড়কের দক্ষিণ পাশের ফুটপাত, মাইক্রো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে ট্রাক টার্মিনালে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্যে জিএম সুমন মুন্সি বলেন, শিমরাইল মোড়ের ট্রাক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড ও টেম্পু স্ট্যান্ডে যানজট নিরসনে সবাইকে নিয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। চাঁদাবাজমুক্ত দেশ ও সমাজ গড়তে আমরা কাজ করছি। কেউ যেন চাঁদা না তোলে- এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে আমরা সোচ্চার রয়েছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সাধারণ সম্পাদক মো. উজ্জল, সহ-সভাপতি ইয়াকুব রানা, অর্থবিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন; বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক সবুজ; যুবদল নেতা হোসেন মুন্সি ও তানভীর মাহমুদ রাব্বী; জিয়া সৈনিক দল নেতা ইঞ্জি. আবু সাঈদ, সাজ্জাদ, মাহবুবুর রহমান শিপু ও হাসান খানসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here