মাদারীপুরের শিবচরে জাগপা’র (জাতীয় গণতান্ত্রিক পার্টি) মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলসহ স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার লালন মঞ্চ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ ও পদদলিত করে প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

