‘শিগ্‌গিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে’

0
‘শিগ্‌গিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে’

খুব শিগ্‌গিরই হাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। 

রবিবার বরিশাল জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে খোরশেদ আলম বলেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম প্রতিরোধে ক্যাম্পেইন চলছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আইসিইউ নিয়ে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান হবে। 

এ সময় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. একেএম মশিউল মুনির, সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহীসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত সচিব বরিশাল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here