শারদীয়ার দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপি কর্মীরা সজাগ : ডাঃ সালাউদ্দিন বাবু 

0

আখতার রাফি : শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিকেলে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও তাদেরকে নগদ অর্থ সহায়তা দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রতিকর ঘটনা হবে না বর্তমান অন্তবর্তী কালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে কেউ হামলার চেষ্টা করলে পূজা মন্ডবে তাকে কঠোর হাতে দমন করা হবে বলেও বলেন তিনি। এসময় তার সাথে বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here