শহীদ ওয়াসিমের বাড়িতে ছাত্রদল, কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা

0
শহীদ ওয়াসিমের বাড়িতে ছাত্রদল, কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা

জুলাই গণঅভ্যুত্থানের বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। 

বুধবার শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেন ছাত্রদলের নেতারা। 

কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎকালে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ওয়াসিম শুধু একজন শহীদ নন, তিনি ছাত্রদলের সকল শহীদের অভিভাবক। তার আত্মত্যাগ আমাদের সংগ্রামের অনুপ্রেরণা।

২০২৪ সালের ১৬ জুলাই নগরের মুরাদপুর এলাকায় দুপুর ৩টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে শহীদ হন ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। থাকতেন চকবাজার এলাকার একটি মেসে।

বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ওয়াসিম সক্রিয় ছিলেন। প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন। আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নিলেও তিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে অবিচল ছিলেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন।

ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায়। তার বাবা শফিউল আলম কাতার প্রবাসী। পাঁচ ভাই-বোনের মধ্যে ওয়াসিম দ্বিতীয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here