শরীয়তপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোঁজ

0
শরীয়তপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোঁজ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীতে সাঁতার কাটতে নেমে রবিউল (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে জয়ন্তী নদীতে সাঁতার কাটতে নামেন রবিউল। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু হয়।

ঘটনার পর থেকেই নদীর তীরে ভিড় করেন নিখোঁজ যুবকের স্বজন ও এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা দ্রুত রবিউলকে জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে সমন্বিতভাবে তল্লাশি চালানো হচ্ছে। অন্ধকার ও নদীর গভীর পানির কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, প্রয়োজন হলে পরদিনও তল্লাশি কার্যক্রম চলবে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীর বিভিন্ন অংশে অনুসন্ধান চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here