লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

0
লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

বেলজিয়ামের বুগেনহাউট শহরের লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ মে) রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে বুগেনহাউট স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বুগেনহাউটে স্কুলবাস-ট্রেন দুর্ঘটনার খবরটি পেয়েছি। গভীর সমবেদনা ভুক্তভোগী ও তাদের প্রিয়জনদের প্রতি।’ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ ও পাবলিক প্রসিকিউটর অফিস দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। এর আগে ২০২৫ সালেও এক দুর্ঘটনায় পাঁচজন মারা গিয়েছিল বলে জানা গেছে। বেলজিয়ামের শহর ও গ্রামগুলোতে ছড়িয়ে রয়েছে অসংখ্য রেললাইন, দেশটিতে লেভেল-ক্রসিংয়ে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। সূত্র: বিবিসি, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here